Product gallery

E-Scab Bar75 gm


MRP ৭০০.০০% ডিস্কাউন্ট
Best PriceTk ৬৬৫.০০/Piece
Section

Product overview

নির্দেশনা

পারমেথ্রিন ক্রিম খোস-পাঁচড়া এবং crab উকুনের উপদ্রব (পেডিকুলোসিস) এর চিকিত্সার জন্য নির্দেশিত। খোস-পাঁচড়া বা স্ক্যাবিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে। একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Parasiticidal preparations

ফার্মাকোলজি

এই ক্রীমে আছে পারমিথ্রিন, একটি পাইরিথ্রয়েড, যা সারকোপ্টি‌স স্ক্যাবি পরজীবি দ্বারা আক্রমনে স্ক্যাবিস রোগের চিকিৎসায় বাহ্যিক ব্যবহার যোগ্য একটি স্ক্যাবিসাইডাল ঔষধ। ইহা স্নায়ুকোষ পর্দার উপর কাজ করে সোডিয়াম চ্যানেলের কারেন্টকে ব্যহত করে যার দ্বারা কোষপর্দার পোলারাইজেশন নিয়ন্ত্রন করা হয়। এর ফলে পুনরায় পোলারাইজেশনের দেরী ও কীটের বিকলতা ঘটে।

ঔষধের মিথষ্ক্রিয়া

পারমেথ্রিন প্রয়োগকালীন সময়ে কর্টিকোস্টেরয়েড দ্বারা যে কোন এক্সিমা জাতীয় রোগের চিকিৎসা বন্ধ রাখতে হবে, কারণ এতে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধমূলক ক্রিয়াকলাপ লোপ পাওয়ার ফলে চুলকানীর প্রকোপ বেড়ে যেতে পারে।

প্রতিনির্দেশনা

যে সকল রোগী এই ক্রীম এর যে কোন উপাদান পাইরিথ্রয়েড বা পারমিথ্রিন এর প্রতি অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত। যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত পারমেথ্রিন ব্যবহারে সহায়তা করে তাদের হাতের গ্লাভস পরিধান করা উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

পারমেথ্রিন ক্রীম প্রয়োগের পর কিছু স্ক্যাবিস রোগীদের ক্ষেত্রে ত্বকে সাধারণত বার্নিং, স্টিনজিং অথবা টিংলিং এর মতো ডিসকমফোর্ট পরিলক্ষিত হয়। পারমেথ্রিন প্রয়োগের পর ইরিটেশনের অস্থায়ী লক্ষণগুলো যেমন- ইরাইথ্রেমা, ইডিমা, এক্সিমা, র‍্যাশ এবং প্রুরিটাস দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ডাক্তারের উপদেশ অনুযায়ী ইহা গর্ভাবস্থায় ব্যবহার করতে হবে যেহেতু গর্ভাবস্থায় এর কোন বিশেষ পরীক্ষার প্রমান নেই। দুগ্ধদানকালে ও মাতৃদুগ্ধে পারমিথ্রিনের উপস্থিতি সম্পর্কে জানা যায়নি, তাই এটি দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে অনেক সময় প্রুরিটাস, ইডিমা ও ইরাইথ্রেমা দেখা দিতে পারে। পারমিথ্রিন চিকিৎসা এই গুলোকে অস্থায়ীভাবে বাড়িয়ে দিতে পারে। প্রয়োগের সময় রোগীদের এই ক্রীম চোখের সংস্পর্শে আনা পরিহার করতে হবে ও ক্রীম যদি চোখের ভেতর যায় তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

সংরক্ষণ

ঠান্ডা ও শুষ্ক স্থানে, আলো থেকে দূরে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

E-Scab Bar হলো Derma Health Care ব্র্যান্ডের একটি সাবান (75 gm), যা MedEasy-তে Soap বিভাগে তালিকাভুক্ত। এটি Permethrin বিভাগের অন্তর্গত। এটি নিয়মিত ত্বকের যত্নের রুটিনে ব্যবহারের জন্য উপযোগী।

মূল তথ্য

  • পণ্যের ধরন: সাবান
  • ব্র্যান্ড/প্রস্তুতকারক: Derma Health Care
  • প্যাক সাইজ: 75 gm

ব্যবহারবিধি

পণ্যের প্যাকেজিং-এ দেওয়া নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন। ব্যবহারের আগে সংরক্ষণের নির্দেশনা, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রস্তুতকারকের যেকোনো সতর্কতা প্যাকেজে দেখে নিন।

Disclaimer

The information provided is accurate to our best practices, but it does not replace professional medical advice. We cannot guarantee its completeness or accuracy. The absence of specific information about a drug should not be seen as an endorsement. We are not responsible for any consequences resulting from this information, so consult a healthcare professional for any concerns or questions.

Doctor
Cart
Account