Product gallery

Nintoin25 mg/5 ml

Oral Suspension

Nitrofurantoin

MRP ৮০.০০১০ % ডিস্কাউন্ট
Best PriceTk ৭২.০০/100 ml bottle
Section

Medicine overview

মাত্রাধিক্যতা

নাইট্রোফিউরানটোইন এ তীব্র মাত্রাধিক্যতায় বমি ছাড়া আর কোন সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায় না। এক্ষেত্রে বমি করাতে হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

নাইট্রোফিউরানটোইন এর সাথে ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট এর কোন এন্টাসিড একসাথে খেলে এটা নাইট্রফিউরানটোইনের পরিশােষনের মাত্রা ও পরিমাণ কমিয়ে দেয়। ইউরিকোসুরিক ঔষধ, যেমন- প্রবিনিসিড, সালফিলপাইরাজোন বৃক্কের নালিকায় নাইট্রোফিউরানটোইন এর নিঃসরন বন্ধ করে দেয়।

নির্দেশনা

নাইট্রোফিউরানটোইন এসচেরিসিয়া কোলাই, এন্টারােক্কাই, স্ট্যাফাইলােকক্কাস অরিয়াস, স্ট্যাফাইলােকক্কাস স্যাপ্রােফাইটিকাস এবং কিছু ক্লেবসিয়েলা ও এন্টারােব্যাকটার এর সংবেদনশীল প্রজাতি দ্বারা সংক্রমিত শুধুমাত্র মূত্রনালীর সংক্রমণের চিকিৎসা ও প্রতিরােধে নির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

যেসব পার্শ্ব-প্রতিক্রিয়া সবচেয়ে বেশি দেখা যায় তা হলো- বমি বমি ভাব, মাথা ব্যথা এবং পেট ফাঁপা। অন্যান্য যেসব পার্শ্ব-প্রতিক্রিয়া কম দেখা যায় তা হলাে ডায়রিয়া, ক্ষুধামন্দা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি, কানে ভোঁ ভোঁ করা, ঝিমুনি।

সতর্কতা

যদি তীব্র, অল্প তীব্র অথবা দীর্ঘমেয়াদী পালমােনারী রিয়্যাকশন দেখা দেয় তবে নাইট্রোফিউর়ানটোইন দেয়া বন্ধ করতে হবে। নাইট্রোফিউর়ানটোইন এর সাথে ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট এর কোন এন্টাসিড খাওয়া হবে না।

প্রতিনির্দেশনা

এ্যানুরিয়া, অলিগইউরিয়া অথবা বৃক্কের মারাত্মক অসমকার্যকারিতায় এটি প্রতিনির্দেশিত। এই ওষুধটি ৩৮-৪২ সপ্তাহের গর্ভবতী রােগীদের ক্ষেত্রে, প্রসবপূর্ব ও প্রসবকালীন সময়ে প্রতিনির্দেশিত। যেসব রােগী নাইট্রোফিউরানটোইন এর প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

থেরাপিউটিক ক্লাস

Systemic Urinary Anti- infective

ফার্মাকোলজি

নাইট্রোফিউরানটোইন একটি ব্যাকটেরিয়া বিরােধী ওষুধ যা মূত্রনালীর সংক্রমণে সুনির্দিষ্ট। নাইট্রোফিউরানটোইন মূত্রে অতিমাত্রায় দ্রবীভূত হয় যা বাদামী বর্ণের মূত্রের জন্য দায়ী। নাইট্রোফিউরানটোইন ব্যাকটেরিয়ার রাইবােজোমাল প্রােটিন এবং অন্যান্য বৃহদানুকে নিষ্ক্রিয় করে অথবা পরিবর্তন করে। নাইট্রোফিউরানটোইন নিম্নলিখিত ব্যাকটেরিয়ার বিবুদ্ধে কার্যকর: গ্রাম পজিটিভ এ্যারােবস- স্ট্যাফাইলােকক্কাস স্যাপ্রোফাইটিকাস, কোয়াগুলেজ-নেগেটিভ স্ট্যাফাইলােকক্কাই (স্ট্যাফাইলােক্কাস এপিডার্মিডিস সহ), এন্টারোকক্কাস ফেকালিস, স্ট্যাফাইলােক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস এ্যাগ্যালাকটিয়ে, গ্রুপ ডি. স্ট্রেপ্টোকক্কাই, ভিরিডান্‌স গ্রুপ স্ট্রেপ্টোকক্কাই। গ্রাম-নেগেটিভ এ্যারােব্স‌- এসচেরিসিয়া কোলাই, সিট্রোব্যাকটার এ্যামালােনেটক্যাস, সিট্রোব্যাকটার ডাইভারসাস্‌, সিট্রোব্যাকটার ফ্রন্ডি, ক্লেবসিয়েলা অক্সিটোকা, ক্লেবসিয়েলা ওজানিয়ে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সি ক্যাটেগরি বি। গর্ভবতী মায়েদের উপর কোন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা হয়নি। এই ঔষধটি গর্ভাবন্থায় তখনই দেয়া যাবে যখন এটি সুস্পষ্টভাবে নির্দেশিত। নাইট্রোফিউরানটোইন অল্প পরিমাণে মাতৃদুগ্ধে নিঃসরিত হয়। যেহেতু ১ মাসের নিচে বাচ্চাদেয় ক্ষেত্রে মারাত্মক পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেহেতু এই ওযুধ দেয়ার পূর্বে এর গুরুত্ব বিবেচনা করে হয় দুগ্ধদান থেকে বিরত থাকতে হবে অথবা ঔষধ খাওয়া থেকে বিরত থাকতে হবে।

সংরক্ষণ

৩০° সে, এর উপরে সংরক্ষন করা হতে বিরত থাকুন। আলাে থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
Disclaimer

The information provided is accurate to our best practices, but it does not replace professional medical advice. We cannot guarantee its completeness or accuracy. The absence of specific information about a drug should not be seen as an endorsement. We are not responsible for any consequences resulting from this information, so consult a healthcare professional for any concerns or questions.